News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ ও ট্রাফিক কর্মীদের জল পান করালেন বিজেপি প্রদেশ সভাপতি
Image

পুলিশ ও ট্রাফিক কর্মীদের জল পান করালেন বিজেপি প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ৷ অস্বাভাবিক ভাবে বাড়ছে তাপমাত্রা৷ নাজেহাল জনজীবন৷ ঘর থেকে বের হওয়াই দ্বায় হয়ে দাঁড়াচ্ছে৷এই অবস্থায় যারা তীব্র তাপ প্রবাহের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে ডিউটি পালন করছেন, সেই সমস্ত আরক্ষা কর্মী বিশেষ করে ট্রাফিক কর্মীদের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি৷ সোমবার আগরতলা শহরের উত্তর গেট সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক কর্মী সহ লোকজনের মধ্যে গ্লোকোজ জল ও চকলেট বিলি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷ সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখেন সকলে যাতে সবার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ তিনি বলেন, রাজনীতি রাজনিতির জায়গায় থাকবে৷ কিন্তু সমাজের জন্য কাজ করা মানুষের পাশে দাঁড়ানো এটাই ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য৷  

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top