News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী-হামলা, গুলি চালিয়ে পলাতক অভিযুক্তরা
Image

পঞ্জাবে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী-হামলা, গুলি চালিয়ে পলাতক অভিযুক্তরা

অমৃতসর, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবে বিজেপি নেতা বলবিন্দর গিলের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি পঞ্জাবের জান্দিওয়ালা গুরু এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। পঞ্জাব বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক বলবিন্দরকে উদ্দেশ করে গুলি চালিয়ে আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ নিজের বাড়িতে সময় কাটাচ্ছিলেন বলবিন্দর। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলতে যান তিনি।

দরজা খোলার পর সামনে কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন বলবিন্দর। বলবিন্দরকে সামনে দেখে নেতাকে উদ্দেশ করে গুলি চালিয়ে পালিয়ে যান দুই দুষ্কৃতী। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। গুরুতর আহত অবস্থায় বলবিন্দরকে উদ্ধার করা হয়। বলবিন্দরের চোয়ালের নীচে গুলি লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী কে ডি হাসপাতালে ভর্তি করানো হয় বলবিন্দরকে। অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন বলবিন্দর। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে। কে ডি হাসপাতালে চিকিৎসক ডাঃ রণধীর জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় রবিবার রাত ১০টা নাগাদ বলবিন্দরকে হাসপাতালে ভর্তি করা হয়। বুলেটটি তাঁর চিবুকে লেগেছিল, নিচের হাড়ও ভেঙে গিয়েছে। তিনি বিপদমুক্ত।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top