News Flash

  • Home
  • দেশ
  • নবি মুম্বইয়ে দাবদাহে মৃত্যু ১১ জনের; আর্থিক সাহায্য ঘোষণা, আহতদের খোঁজ নিলেন উদ্ধব ও অজিত
Image

নবি মুম্বইয়ে দাবদাহে মৃত্যু ১১ জনের; আর্থিক সাহায্য ঘোষণা, আহতদের খোঁজ নিলেন উদ্ধব ও অজিত

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): নবি মুম্বইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার অনুষ্ঠানে তীব্র দাবদাহে প্রাণ হারিয়েছেন ১১ জন। এছাড়াও কমপক্ষে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা এমজিএম কামোথে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মৃতদের পরিজনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অসুস্থদের চিকিৎসা চলছে, তাঁদের শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

অসুস্থদের দেখতে এমজিএম কামোথে হাসপাতালে যান উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও এনসিপি নেতা অজিত পওয়ার। অসুস্থদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। উদ্ধব ঠাকরে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে আমরা কথা বলেছি, ৪-৫ জনের সঙ্গে কথা বলেছি, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। অনুষ্ঠানটি সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কে এই ঘটনার তদন্ত করবে? অজিত পওয়ার বলেছেন, “আমরা দেখেছি যে একজন রোগী ভেন্টিলেটরে রয়েছেন এবং তাঁর অবস্থা গুরুতর। বাকিরা আমাদের সঙ্গে কথা বলেছেন……এটা খুবই উদ্বেগজনক ঘটনা…তদন্ত হওয়া দরকার।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top