News Flash

  • Home
  • দেশ
  • ওদলাবাড়িতে পথ দুর্ঘটনায় নিহত টোটো চালক, গুরুতর জখম ৩ যাত্রী
Image

ওদলাবাড়িতে পথ দুর্ঘটনায় নিহত টোটো চালক, গুরুতর জখম ৩ যাত্রী

ওদলাবাড়ি, ১৬ এপ্রিল (হি.স.) : জলপাইগুড়ি জেলার ওদলাবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা । টোটোতে ধাক্কা দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানের । ঘটনায় মৃত্য়ু হয়েছে টোটোচালকের। গুরুতর জখম হয়েছেন তিন মহিলা টোটো যাত্রী। রবিবার বিকেলে ওদলাবাড়ি চেল সড়ক সেতুর সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেলে ওদলাবাড়ির দিক থেকে আসা মালবাজারগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়িতে ধাক্কা মারে। এরপরই উলটোদিক থেকে আসা টোটোটিতে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ঘটনার পরই গুরুতর জখম টোটোচালক এবং তিন যাত্রীকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টোটোচালক আশিস রায়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিন যাত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এদিকে, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান সহ চালককে আটক করে নিয়ে যায় পুলিশ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top