News Flash

Image

বিশালগড় রঘুনাথপুরে আগুনে পুড়ল বসতঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ বিশালগড় রঘুনাথপুর এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটে এক ব্যক্তির বাড়িতে অগ্ণিকান্ড৷  দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷  অল্পতে রক্ষা পায় এলাকা৷  জানা যায় রবিবার সকালে রঘুনাথপুর এলাকায় শাজাহান মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্ণিসংযোগ ঘটে৷ পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে৷  শাহজাহান মিয়ার বাড়ির পরিবারের সদস্যদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী৷ খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মী ও স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷  অল্পেতে রক্ষা পায় পার্শবর্তী বাড়িঘর গুলি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top