News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-এর উদ্যোগে সিনিয়র রাজ্য মহিলা ক্রিকেট শুরু ২২শে
Image

টিসিএ-এর উদ্যোগে সিনিয়র রাজ্য মহিলা ক্রিকেট শুরু ২২শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।।উদ্বোধনী দিনে হবে ৬ টি ম্যাচ। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে সকাল সাড়ে ৮ টায় সদর ‘‌এ’ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে, দুপুর সাড়ে ১২ টায় বিলোনিয়া খেলবে লংতরাইভ্যালি মহকুমার বিরুদ্ধে, নরসিংগড় পঞ্চাযেত মাঠে সকাল সাড়ে ৮টায় বিশালগড় খেলবে  সাব্রম মহকুমার বিরুদ্ধে, দুপুর সাড়ে ১২ টায় তেলিয়ামুড়া খেলবে উদয়পুর মহকুমার বিরুদ্ধে, নিপকো মাঠে সকাল সাড়ে ৮ টায় শান্তিরবাজা খেলবে কমলপুর মহকুমার বিরুদ্ধে ওএবং দুপুর সাড়ে ১২ টায় মোহনপুর খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে। ২২ এপ্রিল থেকে শুরু হবে রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটের টি-‌২০ আসর। ১৪ টি মহকুমাকে ৪ টি গ্রুপে রাখা হয়েছে:‌ সদর ‘‌এ’, ধর্মনগর, বিলোনিয়া, লংতরাইভ্যালি (‌‘‌এ’গ্রুপ‌), শান্তিরবাজার, কৈলাসহর, কমলপুর (‌‘‌বি’ গ্রুপ‌),মোহনপুর, খোয়াই, সদর ‘বি ‌’‌‌‌‌‌ (‌‘‌সি’গ্রুপ‌), বিশালগড়,সাব্রুম, তেলিয়ামুড়া এবং উদয়পুর (‌‘‌ডি’গ্রুপ‌)। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ ২৭ এপ্রিল। ফাইনাল ২৮ এপ্রিল। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে এম বি বি স্টেডিয়ামে। এদিকে আসরে অংশগ্রহণের জন্য সদর ‘‌এ’ এবং ‘‌বি’ দল ঘোষনা করা হয়েছে‌। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ ক্রিকেটারদের নাম ঘোষনা করেন। নির্বাচিত ক্রিকেটারদের আজ দুপুর ২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলেছেন। ঘোষিত দল:‌ সদর ‘‌এ’-‌ প্রীয়াঙ্কা আচার্য (‌অধিনায়িকা), অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, নিকিতা দেবনাথ, মামন রবি দাস, ঋজু সাহা, প্রীয়াঙ্কা সাহা, লক্ষ্মী দেবনাথ, বিজয়া ঘোষ, কৃত্তিকা কর্মকার, প্রোমিকা হালাম, ত্রিশ্না ছেত্রী,জয়শ্মিতা চক্রবর্তী,স্নেহা দত্ত এবং স্বাদ্রিতা দেব । কোচ:‌ অন্নপূর্ণা দাস। সদর ‘‌বি’-‌ নিকিতা সরকার (‌অধিনায়িকা), গিয়া মন্ডল, দেবযানি দে, শায়ন্তিকা নম:‌ দাস, দেবশ্রিতা চৌধুরি, অবিধা বর্ধন, অভিজ্ঞা বর্ধন, স্নিগ্ধা সরকার, পূর্ণিমা দেবনাথ, স্নিগ্ধা রায়, ক্রিশ্টিনা রেমা, স্নেহা দেবনাথ, অনামিকা রুদ্র পাল, অদিতী ঘোষ এবং অশ্মিতা দেবনাথ। কোচ:‌ মৌচুসী দে।  ‌‌‌‌‌‌

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top