News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি ঘরোয়া টি-২০ দুই মাঠে চারটি ম্যাচ আজ
Image

সমীরণ স্মৃতি ঘরোয়া টি-২০ দুই মাঠে চারটি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। ঘরোয়া টি-টোয়েন্টি আসর এখন জমজমাট পর্যায়ে। ইতোমধ্যে গ্রুপ-এ থেকে তিনটি দল স্ফুলিঙ্গ, ব্লাডমাউথ এবং কসমোপলিটন ক্লাব মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চতুর্থ কোন্ দল কোয়ার্টার ফাইনালে খেলবে তা নির্ভর করছে আগামী দুদিনের আরও চারটি ম্যাচের ফলাফলের উপর। অপরদিকে গ্রুপ-বি থেকেও দুটি দল ইউনাইটেড ফ্রেন্ডস এবং জেসিসি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। পরবর্তী দুটি দলের নিশ্চয়তার জন্য অবশ্যই আগামী দুদিনের আরও চারটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতেই হবে। আগামীকাল টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের

ফের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দুই দিন বন্ধ থাকার পর আগামীকাল আবার ৪টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল ৯ টায় সংহতি খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। দুপুর সোয়া একটায় ওল্ড প্লে সেন্টার (ওপিসি) এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি) পরস্পরের মুখোমুখি হবে। নরসিংগড় পুলিট ট্রেণিং একাডেমি গ্রাউন্ডে সকাল ৯ টায় জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। দুপুর সোয়া একটায় ব্লাড মাউথ ও ইউনাইটেড বিএসটি পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, রবিবারে সবকটি দলের খেলোয়াড়রাই হালকা প্র্যাকটিস করে নিয়েছ। তুলনামূলক বিচারে গ্রুপ-এ থেকে ইউনাইটেড বি এস টি এবং গ্রুপ-বি থেকে বিসিসি ও ওপিসি-র ম্যাচগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা, মূলপর্বের লক্ষ্যে এগুতে হলে তাদের সামনে আগামীকালের ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top