News Flash

  • Home
  • দেশ
  • সিবিআই সদর দফতর পর্যন্ত কেজরিওয়ালের সঙ্গে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
Image

সিবিআই সদর দফতর পর্যন্ত কেজরিওয়ালের সঙ্গে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআই দফতরে হাজিরা দেবেন। তাঁর সঙ্গে সিবিআই দফতর পর্যন্ত থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লি মন্ত্রিসভার সব সদস্য এবং আপের সাংসদরা। শনিবার রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী সিবিআই দফতরের দখলে নিয়েছে।

আবগারি দুর্নীতি মামলায় সিবিআই তলব করেছে কেজরিওয়ালকে। আম আদমি পার্টির পিছনে রাজনীতি দেখছে। তারা রবিবার মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না। এদিন তলব নিয়ে মুখ খুলেছেন কেজরি। তিনি বলেন, যেদিন আমি বিধানসভায় মোদী-আদানি সম্পর্ক নিয়ে মুখ খুলি, সেদিনই বোঝা গিয়েছিল, এবার আমার পালা। আমাকে কেউ কেউ তা বলেওছিল। কিন্তু আমরা ভয় পাই না। কয়েকদিন আগে আম আদমি পার্টি জাতীয় দলের তকমা পেয়েছে। তার পরের দিনই মুখ্যমন্ত্রী দলের নেতা, কর্মীদের বলেছিলেন, এবার জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top