News Flash

Image

১০ হাজারের উপরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ

নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : টানা চারদিন দেশে ১০ হাজারের বেশি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৪৮ জন। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৮২২ জন। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কম। কিন্তু এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ১৯ জন। আপাতত দেশে জুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন।
এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে উঠছে রাজধানীর করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে হয়েছে ৩১.৯ শতাংশ। অর্থা‍ৎ প্রতি তিন জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top