News Flash

  • Home
  • দেশ
  • অসম ছেড়ে পালানোর সময় গ্রেফতার মালিগাঁও হত্যা-মামলার মূল আসামি
Image

অসম ছেড়ে পালানোর সময় গ্রেফতার মালিগাঁও হত্যা-মামলার মূল আসামি

গোয়ালপাড়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : অসম ছেড়ে বহিঃরাজ্যে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে গুয়াহাটির মালিগাঁও হত্যা-মামলার মূল আসামিকে। চাঞ্চল্যকর মালিগাঁও বিহুতলি হত্যা-মামলার মূল অভিযুক্তকে আজ ধুবড়ি জেলার গৌরীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিউল আলি বলে পুলিশ শনাক্ত করেছে।

গতকাল পয়লা বৈশাখের দিন মালিগাঁওয়ে রেলওয়ে স্টেডিয়ামের কাছে বিহুতলিতে গায়ক ভৃগু কাশ্যপের সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটির পর জনৈক শ্রীমন্ত তালুকদারকে ছুরিকাঘাত করেছিল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। ছুরিকাঘাতের পর শ্রীমন্তকে নিয়ে যাওয়া হয় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু মেডিক্যালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে রবিউল আলি নামের অভিযুক্ত অপরাধ করে রাজ্য থেকে পালিয়ে গৌরীপুর হয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার চেষ্টা করছে। আজ সকালে সে গৌরীপুরে পৌঁছেছে বলে গোপন খবর পায় পুলিশ। সে অনুযায়ী গোলোকগঞ্জ থানার ওসি প্রণব কুমার ডেকার নেতৃত্বে পুলিশের একটি দল গোলকগঞ্জের নন্দনীরপাড়ে ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করেছে। ধৃত খুনি-যুবক গোলকগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top