News Flash

Image

কামরূপ পুলিশের অভিযানে আটটি গরু উদ্ধার, আটক দুই পাচারকারী

কামরূপ (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : দক্ষিণ কামরূপের সোনতলি এলাকায় গরু পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে আটটি গরু। গরু পাচারের সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুই তস্করকে।পুলিশের হাতে ধৃত দুই গরু পাচারকারী যথাক্রমে গড়ইমারিরর লাড়ুয়াজান গ্রামের বিলাল হুসেন এবং আমিনুল হক। জানা গেছে, গরুগুলো দক্ষিণ বরপেটা জেলার কাশুমারা আন্দাভাঙা সাপ্তাহিক বাজার থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছিল।খবর পেয়ে গতকাল শনিবার অভিযান চালায় দক্ষিণ কামরূপ পুলিশ। ওই অভিযানে দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে ‘দ্য আসাম ক্যাটেল প্রিজার্ভেশন (অ্যামেন্ডমেন্ট বিল)-২০২১’-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ রবিবার উভয় গবাদি পশু পাচারকারীকে আদালতে তোলা হয়। আদালত তাদের জেলে পাঠিয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top