News Flash

Image

আইপিএলে গেইলের অন্যরকম অভিষেক

মুম্বই, ১৬ এপ্রিল(হি.স.): আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের দানবীয় ইনিংসের কথা কেউ কোনদিন ভুলবে না। সম্ভবত আইপিএলে খেলে আরও বেশি খ্যাতি অর্জন করেছেন গেইল। আইপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড তার ঝুলিতেই রয়েছে। চলতি আসরে ব্যাট হাতে গেইলকে দেখা যায়নি। তবে অন্যভাবে ঘটেছে তার অভিষেক।

২০২২ সালে ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু এ বছর তাকে ব্যাট হাতে দেখা না গেলেও হাজির হয়েছেন ধারাভাষ্যকার হিসেবে।
এক সময়ের মাঠ কাঁপানো ক্রিকেটার এখন ধারাভাষ্যে যোগ দিয়েছেন। তাতে অন্যরকম অভিষেক হয়েছে ক্যারিবিয়ান তারকার। তবে মাঠের মতো ধারাভাষ্যে সফল হতে পারেননি গেইল। প্রথম দিনেই দর্শকদের সমালোচনা সামলাতে হয়েছে তাকে।

মূলত আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা প্রচারের সময়ে ব্রেট লি ও স্কট স্টাইরিসের সঙ্গে ধারাভাষ্যে যোগ দেন গেইল। তবে তার ধারা বর্ণনা পছন্দ করেননি দর্শকেরা। মুহূর্তেই সমালোচনা শুরু হয় তার ধারাভাষ্য নিয়ে। এমনকি অনেকে টুইটারে লিখেছেন, গেইলকে ধারাভাষ্য কক্ষ থেকে বের করা হোক, তার অদ্ভুত হাসি ক্রিকেটের ধারা বর্ণনার সাথে যাচ্ছে না।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top