News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট : টানা জয় ব্রাইট ডায়মন্ড ক্লাবের
Image

অমরপুরে ক্রিকেট : টানা জয় ব্রাইট ডায়মন্ড ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।।চিরঞ্জীত দাসের অলরাউন্ড পারফরম্যান্স এবং রিয়াজ উদ্দিনের অর্ধশতরানের জয়ের ধারা অব্যহত রাখলো ব্রাইট ডায়মন্ড ক্লাব। পর পর দুই ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে রইলো ওই ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে  ব্রাইট ডায়মন্ড ক্লাব ৬৭ রানে পরাজিত করে বয়াখা বাকসা ক্লাবকে। বিজয়ী দলের চিরঞ্জীত দাস প্রথমে ব্যাট হাতে ১৭ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নেন। এছাড়া রিয়াজ উদ্দিন করেন ৫০ রান। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে  ব্রাইট ডায়মন্ড ক্লাব ২৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৩১ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, আবীর কর্মকার ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, ইমন হুসেন ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১,চিরঞ্জীত দাস ২১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রীতেশ দাস ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান।  বয়াখা বাকসা ক্লাবের পক্ষে নিউটন জমাতিয়া (‌৫/‌৩০) এবং মনোজ দাশগুপ্ত (‌২/‌৬০) সফল বোলার। জবাবে খেলতে নেমে চিরঞ্জীত দাস (‌৪/‌১৫) এবং কমল দেব-‌এর (‌৩/‌৪০) দুরন্ত বোলিংয়ে বয়াখা বাকসা ক্লাব ১১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌ ‌৩০,সুরজিৎ জমাতিয়া ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশ্বজিৎ জমাতিয়া ৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে চিরঞ্জীত এবং কমল ছাড়া সুব্রত চক্রবর্তী (‌২/‌১৪) সফল বোলার।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top