News Flash

Image

কৈলাসহরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷  শনিবার গভীর রাতে ফণীন্দ্রনগর চা বাগান এলাকায় এক ব্যক্তির বাইক কে বা কারা চুরি  করে নিয়ে যায়৷ রবিবার কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করল বাইকের মালিক৷ ভদ্রপল্লী ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আশীষ দেবনাথের শ্যালক মনতোষ মালাকার আশিস দেবনাথের  বাইক নিয়ে শনিবার গভীর রাতে ফণীন্দ্রনগর চা বাগান এলাকায় একটি অনুষ্ঠানে যায়৷ বাইকটি রাস্তার পাশে রেখে কালি নাচ দেখে মনতোষ মালাকার ফিরে দেখতে পান রাস্তার মধ্যে থাকা বাইকটি নেই৷  কে বা কারা বাইকটি চুরি করে নিয়ে যায়৷  অনেক খোঁজাখুঁজি করার পর বাইকটির কোন হদিস না পেয়ে রবিবার বাইকের মালিক আশীষ দেবনাথ কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত বাইক উদ্ধার করা সম্ভব হয়নি৷ বাইক চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায়  রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top