News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নববর্ষের প্রথম দিনে পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত ২১ জন
Image

নববর্ষের প্রথম দিনে পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত ২১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷  রবিবার রাজধানীর আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুহনীতে এবং গোমতী জেলার উদয়পুর কিল্লা ভায়া ছেচুয়া সড়কে পৃথক পথ দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছেন৷ রবিবার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় ট্রাফিক সিগনাল এবং ট্রাফিক পুলিশ না থাকার কারণে বাইক এবং সুকটির মুখোমুখি সংঘর্ষে  আহত হন তিনজন৷ স্থানীয় এক ব্যক্তি জানান , ট্রাফিক সিগনাল এবং কোন ট্রাফিক কর্মী না থাকার ফলে বাইক এবং সুকটি দ্রুতগতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয়৷এতেই আহত হন বাইক এবং সুকটিতে থাকা তিনজন৷ স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেন৷  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা৷ রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য৷ জানা যায়, বেশ কিছুদিন যাবত ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় যে ট্রাফিক সিগন্যাল গুলি রয়েছে সেগুলি বন্ধ৷ নেই কোন ট্রাফিক কর্মী, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে৷  এদিকে,   উদয়পুর-কিল্লা ভায়া ছেচুয়া রাস্তার ডাক পাড়ায়  পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন৷ ঘটনার বিবরণে জানা যায়, বাবা গড়িয়া দেবতার মূর্তি নিয়ে পরিক্রমা চলছিল৷  সেই পরিক্রমা  অমরপুরে আসার পথে উদয়পুর-কিল্লা ভায়া ছেচুয়া রাস্তার ডাক পাড়ায় মেক্সি ট্রাক দুর্ঘটনায় আহত ১৮ হয় জন৷ আহতদের মধ্য আশঙ্কাজনক দুই জনকে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকি আহতদের অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top