News Flash

  • Home
  • দেশ
  • কেজরির বাড়িতে আপের শীর্ষ নেতাদের বৈঠক, দিল্লিতে আটক বহু বিক্ষোভরত কর্মী
Image

কেজরির বাড়িতে আপের শীর্ষ নেতাদের বৈঠক, দিল্লিতে আটক বহু বিক্ষোভরত কর্মী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সিবিআই-এর সামনে হাজিরা দেবেন। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ঠিক আগে নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালেই এক ভিডিও বার্তায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করার পর ফের মুখর দিল্লির আবগারি দুর্নীতিতে তলবপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে তিনি বলেন, দেশবিরোধী শক্তি ভারতের মঙ্গল না চাইলেও দেশ এগিয়ে যাবে।

এদিন সকালেই সিবিআই দফতরে যাওয়ার আগে দলের উচ্চপদস্থ নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করেন কেজরি। তাঁর বাড়িতে ডাকা আম আদমি পার্টির ওই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী আতিশী, কৈলাস গাহলট, রাজকুমার আনন্দ, গোপাল রাই, ইমরান হুসেন প্রমুখ। অন্যদিকে, কেজরির সিবিআই দফতরে হাজিরার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখান আপ সমর্থকরা। কাশ্মীরি গেটের কাছে পুলিশ তাঁদের অনেককে আটক করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top