News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে ভবঘুরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ধর্মনগরে ভবঘুরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর(ত্রিপুরা), ১৪ এপ্রিল (হি. স.) : ভবঘুরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে দক্ষিণ ত্রিপুরা জেলায় ধর্মনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে নজরে আসা ওই ঘটনায় দমকল কর্মী এবং স্থানীয় মানুষের ধারণা, রাস্তার ধারে ঘুমন্ত অবস্থায় তাঁকে হয়তো গাড়ি চাপা দিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।


শুক্রবার সকালে ধর্মনগর শহরে জুড়ি ব্রীজের পাশে রাস্তার ধারে ভবঘুরে মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক অটো চালক। তিনি দেখে ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা খবর পেয়ে ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা দেন। জনৈক দমকল কর্মী জানিয়েছেন, ওই মহিলার নাম জবা মাহিষ্য দাস। তিনি ধর্মনগর কলেজ রোডে থাকতেন। দীর্ঘদিন ধরে জুড়ি ব্রীজ এলাকায় রাস্তার ধারে বসবাস করতেন। সম্ভবত, রাস্তার ধারে ঘুমন্ত অবস্থায় তাঁকে গাড়ি চাপা দিয়েছে, আশঙ্কা প্রকাশ করে বলেন তিনি।


এদিকে, ভবঘুরে মহিলার মৃত্যুর খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার ওসি হাসপাতালে গেছেন। কেয়ার অফ ফুটপাথ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও ওই খবর পেয়ে হাসপাতালে গেছেন এবং ভবঘুরে মৃত্যুর সঠিক তদন্তের আবেদন জানিয়েছেন। ধর্মনগর মহিলা থানার ওসি জানিয়েছেন, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top