News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলা নববর্ষে ভর্তুকি মূল্যে ইলিশ বিক্রির আয়োজন ত্রিপুরা সরকারের
Image

বাংলা নববর্ষে ভর্তুকি মূল্যে ইলিশ বিক্রির আয়োজন ত্রিপুরা সরকারের

আগরতলা, ১৪ এপ্রিল (হি. স.) : নববর্ষে বাঙালির পাতে ইলিশ পড়ুক, সেই লক্ষ্যে বিরাট আয়োজন করেছে ত্রিপুরা সরকার। বাংলা নববর্ষে ১৫টি বিপনী কেন্দ্রে ভর্তুকি মূল্যে ত্রিপুরার মৎস্য দফতর ইলিশ বিক্রির ব্যবস্থা করেছে। মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, বাংলা নতুন বছরে আম জনতার কাছে ইলিশ সহজলভ্য হোক, সেই উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। কারণ, বাঙালির কাছে ইলিশের চেয়ে জনপ্রিয় অন্য কোন মাছ নয়।
তাঁর কথায়, প্রত্যেক বছর বাংলা নববর্ষ এবং বিজয়া দশমীতে ইলিশের বাজার মূল্য সাধারণের হাতে প্রচন্ড ছ্যাকা দেয়। ফলে, ইলিশের উচ্চ মূল্য অনেককেই এই মাছের স্বাদ পেতে বাধা হয়ে দাঁড়ায়। তাই, সরকার চিন্তা করেছে নতুন বছরের আনন্দঘন মুহুর্তে ইলিশ আম জনতার সাধ্যের মধ্যে আনা হোক। তিনি বলেন, ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে বিপনী কেন্দ্র খোলা হবে। সেখানে ভর্তুকি মূল্যে সকলেই ইলিশ কিনতে পারবেন। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার অন্যান্য স্থানে ইলিশ পাওয়া যায় আরও এমন ১৫টি বিপনী কেন্দ্র খোলা হবে। সেখানেও ভর্তুকি মূল্যে ইলিশ মিলবে।
সাধারণত, ত্রিপুরায় পদ্মার ইলিশ কেজি প্রতি ১৫০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই বিপনী কেন্দ্রে ইলিশ প্রতি কেজি ১০৭০ টাকা দরে সাধারণ মানুষ কিনতে পারবে। তাছাড়া, কম ওজনের আরও দুই ধরণের ইলিশ প্রতি কেজি ৮৭০ টাকা এবং ৭৭০ টাকা দরে মিলবে। ত্রিপুরা সরকার ওই সব বিপনী কেন্দ্রে ইলিশে প্রতি কেজিতে ৫০০ টাকা ভর্তুকি দেবে। স্বাভাবিকভাবেই, ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ ভীষণ খুশি হবেন বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top