ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। আরও একজন প্রাক্তন ক্রিকেটারের চিকিৎসায় এগিয়ে এসেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। প্রাক্তন ক্রিকেটার রাজা দেববর্মা বর্তমানে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে তার চিকিৎসায় আর্থিক সহযোগিতায় এগিয়ে এসে দুই লক্ষ টাকা অনুদানের মধ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটির এটি একটি বিশেষ পদক্ষেপ বলে মানবিক দৃষ্টিকোণ থেকেও ধন্যবাদের যোগ্য বলে প্রতীয়মান হতে পারে। বর্তমান সময়ে প্রায় ৬০টিরও বেশি কোচিং সেন্টার, মহাকুমা সংস্থা, স্কুল দলকে (প্রতিটি প্রায় এক লক্ষ টাকা মূল্যের) ক্রিকেট সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নিয়েছে। বর্তমান কার্যকরী কমিটির এটাও একটি সুচিন্তিত ভালো দিক বলা যেতে পারে।

প্রাক্তন ক্রিকেটারের চিকিৎসায় রাজ্য ক্রিকেট সংস্থার অনুদান
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















