News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত আম্বেদকর জয়ন্তী, বাবাসাহেবকে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত আম্বেদকর জয়ন্তী, বাবাসাহেবকে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): সংবিধান প্রণেতা বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের ১৩২-তম জন্মবার্ষিকী শুক্রবার দেশজুড়ে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সংবিধানের স্থপতি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় বাবাসাহেবকে জ্ঞানের প্রতীক আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি।

বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পূজ্য বাবাসাহেবকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত প্রণাম, যিনি সমাজের বঞ্চিত ও শোষিত অংশের ক্ষমতায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জয় ভীম! ” উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সংবিধান প্রণেতা বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের ১৩২-তম জন্মবার্ষিকীতে এক টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে দিল্লিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top