News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালে বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ থাকবে : সঞ্জয় রাউত
Image

২০২৪ সালে বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ থাকবে : সঞ্জয় রাউত

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত দাবি করে বলেছেন, ২০২৪ সালে বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। এদিন মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় রাউত বলেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধীদের একত্রিত করার কাজ শুরু করেছেন, আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই…বিজেপির দৃষ্টিভঙ্গি হল বিরোধীদের একসঙ্গে থাকা উচিত নয়, তবে তাঁদের এই ভ্রম ভেঙে যেতে চলেছে। ২০২৪ সালে বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ থাকবে।

আতিক আহমেদের ছেলে আসাদকে এনকাউন্টারে খতম করা প্রসঙ্গেও মুখ খুলেছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, মুম্বইতে সর্বাধিক সংখ্যক এনকাউন্টার হয়েছে, তাদের এনকাউন্টার বিশেষজ্ঞের উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের প্রায় সকলেই জেলে গিয়েছিল… মুম্বইয়ের কিছু মানুষ এই ধরনের এনকাউন্টারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে আদালতে গিয়েছিল এবং তারপর তদন্তের পরে, অনেক এনকাউন্টার বিশেষজ্ঞকে জেলে পাঠানো হয়েছিল।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top