News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাতোশ্রীতে গিয়ে উদ্ধবের সঙ্গে রাহুলের বৈঠকের ইঙ্গিত রাউতের’
Image

মাতোশ্রীতে গিয়ে উদ্ধবের সঙ্গে রাহুলের বৈঠকের ইঙ্গিত রাউতের’

জম্মু, ১৪ এপ্রিল(হি.স.) : ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নীতিশ কুমার, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার-সহ আরও অনেকে ৷ এবার দিল্লি ছেড়ে বেরিয়ে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি নিতে পারেন রাহুল ৷ শুক্রবার শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র সাংসদ সঞ্জয় রাউত তেমনই ইঙ্গিত দিয়েছেন ৷

এদিন তিনি জানিয়েছেন, আগামী সোমবার কংগ্রেসের তরফে এক সাধারণ সম্পাদক মুম্বইয়ে আসছেন ৷ তিনি বৈঠক করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ সেখানেই রাহুল গান্ধী ও উদ্ধব ঠাকরের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে ৷ তবে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে গিয়েই রাহুল গান্ধী ওই বৈঠক করবেন ৷ সেখানে এই দুই দলের মধ্যে আগামীর রাজনৈতিক রূপরেখা চূড়ান্ত হবে ৷
প্রসঙ্গত, ১৯৯৬ সালে এনডিএ তৈরির সময় থেকে বিজেপির সঙ্গেই ছিল শিবসেনা ৷ কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির সঙ্গ ত্যাগ করে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে মহারাষ্ট্রের মসনদে বসেন বালাসাহেবের পুত্র ৷ কিন্তু গত বছর একনাথ শিন্দে ও দেবেন্দ্র ফরনবিসের নেতৃত্বে নতুন জোট সরকার গঠিত হয় ৷ সম্প্রতি শিবসেনার কর্তৃত্বও শিন্দে গোষ্ঠীকে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ ফলে নতুন দল নিয়ে আপাতত বিরোধী জোটের সঙ্গেই রয়েছেন উদ্ধব ৷

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top