News Flash

  • Home
  • দেশ
  • নীতীশ কুমারের জানা উচিত ২০২৪ সালের প্রধানমন্ত্রীর পদ খালি নেই : গিরিরাজ সিং
Image

নীতীশ কুমারের জানা উচিত ২০২৪ সালের প্রধানমন্ত্রীর পদ খালি নেই : গিরিরাজ সিং

পাটনা, ১৩ এপ্রিল (হি.স.): বিরোধী জোটের সলতে পাকানোর উদ্দেশে সম্প্রতি সক্রিয় হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার রাজধানীতেও তাঁর সেই সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। এ বার এই প্রসঙ্গে নীতীশ-সহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। নীতীশকে কটাক্ষ করে গিরিরাজ বলেছেন, নীতীশ কুমারের জানা উচিত ২০২৪ সালের প্রধানমন্ত্রীর পদ খালি নেই।

বৃহস্পতিবার সকালে বিহারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “সবাই প্রধানমন্ত্রী হতে চায়। বেশি দাবিদার নীতিশ কুমার। এই কারণেই তিনি মালিকার্জুন খাড়গে-কে খুশি করছেন এবং রাহুল গান্ধীর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। নীতীশ কুমারের জানা উচিত ২০২৪ সালে প্রধানমন্ত্রীর পদ খালি নেই।” উল্লেখ্য, আগামী বছরের লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিরোধী জোটগঠনে সক্রিয় হয়েছেন জেডি(ইউ) নেতা নীতীশ। বুধবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। বৈঠকে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবও।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top