News Flash

Image

রহস্যজনক আগুনে পুড়ে ছাঁই জুমের টংঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেল জুমের টং ঘর৷ নিঃস্ব হয়ে গেল একটি জুমিয়া পরিবার৷ ঘটনা গন্ডাছড়া থানাধীন রামনগর এডিসি ভিলেজের গুণবান চাকমা পাড়ায়৷ রামনগর ভিলেজের জীবকর্তা পাড়ার বাসিন্দা চিন্তা বাসি মলসম৷ নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গুণবান চাকমা পাড়ায় সে চাষবাস করে৷ সেখানে একটি ঘরও রয়েছে৷ বুধবার বিকালে কৃষি কাজ শেষ করে বাড়িতে  চলে আসে চিন্তা বাসি মলসম৷ বৃহস্পতিবার সকালে পুনরায় জমিতে গিয়ে দেখতে পায় সেখানে থাকা তার ঘড়টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ ঘরে থাকা জলের পাম্প মেসিন, পাওয়ার ট্রেইলার সহ কৃষি কাজের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে৷ কৃষি জমির পাশে থাকা ওনার রাবার বাগানও আগুনে পুড়ে গেছে৷ চিন্তা বাসি মলসমের স্ত্রী ববিতা রিয়াং জানান অগ্ণিকাণ্ডে স্প্রে মেশিন, দা, কোদাল, জলের পাম্প মেশিন, জ্বালানি তেল, সার, বীজ, ঔষুধ, রান্নার বাসনপত্র সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়৷ এতে করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে৷ ববিতা রিয়াং সরকারি সাহায্যের দাবি জানান৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top