News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর শিবনগরে ডাকাতি, নগদ টাকা সহ কুড়ি লক্ষ টাকার সামগ্রী লুটপাট, রক্তাক্ত এক
Image

রাজধানীর শিবনগরে ডাকাতি, নগদ টাকা সহ কুড়ি লক্ষ টাকার সামগ্রী লুটপাট, রক্তাক্ত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ শিবনগর এলাকায় একই রাতে তিন বাড়িতে ডাকাতের হানা৷ দুটি বাড়িতে ব্যর্থ হলেও অপর বাড়ি থেকে ২০ লক্ষ টাকার সামগ্রী লুট৷ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ শহরের বুকে ঘটল দুঃসাহসিক ডাকাতি৷ রিতিমতো ঘরের লোকজনকে একটি কক্ষে আটকে রেখে লুটপাট চালালো ডাকাতেরা৷ দীর্ঘদিন বাদে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা যায়, বুধবার গভীর রাতে শিবনগর এলাকার বাসিন্দা রাজীব সেনের বাড়িতে দুই ব্যক্তি প্রবেশ করে৷ তার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকা জয়ন্ত নারায়ণ শীলের ঘরে জানালার গ্রীল ভেঙ্গে প্রবেশ করে তারা৷ এরপর তাদের একটি ঘরে আবদ্ধ করে লুটপাট চালায়৷ আলমারি ও শোকেশ ভাঙ্গার শব্দ পেয়ে ঘুমে ভেঙ্গে যায় জয়ন্ত নারায়ণ শীলের স্ত্রীর৷ তিনি স্বামীকে ডেকে তুললেও দেখতে পান দরজা ছিল বাইরে থেকে বন্ধ৷ এরপর ফোনে করে বিষয়টি বাড়ির মালিক রাজীব সেনকে জানান৷ তিনি ও তার দাদা সহ অন্যান্যরা রাতেই ঘর থেকে বেড়িয়ে আসেন৷ তাদের আসার খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুই ডাকাত৷ গোটা ঘটনা ধরা পড়ে সিসি টিভির ক্যামেরায়৷ ভারাটিয়া জয়ন্ত নারায়ণ শীল জানান তার ঘর থেকে নগদ টাকা সহ দামী স্টোন চুরি করে নিয়ে গেছে তারা৷ সব মিলিয়ে মোট ২০ লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি৷ এদিকে বাড়ির মালিক রাজীব সেন জানান ভাড়াটিয়ার কাছ থেকে খবর পেয়ে আসেন৷ কিন্তু দুই জনকে পালিয়ে যেতে দেখেন৷ তাদের আটক করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তার বড় ভাই৷ বুকের বাদিকে আঘাত লাগে৷ গোটা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top