News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মীয় ভাবাবেদে রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজু উৎসব
Image

ধর্মীয় ভাবাবেদে রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজু উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ বিজু চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব৷ আদিকাল থেকেই এই উৎসবের প্রচলন চলে আসছে৷ প্রত্যেক বছর এই উৎসব পালন করা হয়ে থাকে৷ বিজু মূলত তিন দিন ফুল বিজু, মূলবিজু এবং গোচ্ছেপোচ্ছে বিজু৷ বৃহস্পিতিবার ছিল প্রথম দিন ফুল বিজু৷ সকল প্রাণীর মঙ্গলার্থে আজকের এই ফুল বিজু দিনে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত অন্যান্য জায়গার সাথে সাথে ধলাঝাড়ী মৈত্রী বুদ্ধবিহার কমিটির উদ্যোগেও সকালে একটি রেলি সংগঠিত করা হয়৷ শেষে সরমা নদীতে ফুল ভাসানো হয়৷ চাকমা সমাজের কৃষ্টি সংসৃকতিকে আরো আগামী দিনে এগিয়ে  নেওয়ার জন্য এবং প্রত্যেকের সাথে  মেলবন্ধন  এই ফুল ভাসানো একটা বিরাট মুহূর্ত বলা চলে৷ ফুল ভাসানো শেষে সবাই একত্রিত হয়ে ধলাঝাড়ী মৈত্রী বৌদ্ধ বিহারে এসে মিলিত হয়৷ তারপর বৌদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা শেষে পঞ্চশীল প্রার্থনা করা হয়৷ বিজু উৎসবকে কেন্দ্র করে এই ফুল বিজু দিনে ছোট বড় সবার মনে আনন্দের বাতাবরণ লক্ষ্য করা গেছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top