News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্যা নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক বিরোধী দলনেতার
Image

আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্যা নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোয়াই জেলা শাসকের সঙ্গে বৈঠক বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোয়াই জেলা শাসক ডি.কে.চাকমার সাথে এক বৈঠকে মিলিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেষ দেববর্মা৷ এদিন এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, এমডিসি অনন্ত দেববর্মা, সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা৷ মূলত আশারামবাড়ী বিধানসভা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ পরবর্তিতে তিনি খোয়াই ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে মিলিত হন৷
এদিকে, আচমকাই খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ মেডিকেল সুপারের কার্যালয়ের রুমে এক বৈঠকে মিলিত হন৷  বৃহস্পতিবার আচমকাই খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ আচমকা তাঁর এই পরিদর্শন কালে উপস্থিত ছিলেন এমডিসি অনন্ত দেববর্মা সহ অন্যান্যরা৷ এদিন প্রথমেই হাসপাতালের জরুরি বিভাগ, এরপরে পুরুষ বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে কথা বলেন হাসপাতালের কর্মরত চিকিসৎক, রোগী সহ খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা: রাজেশ দেববর্মার সঙ্গে৷ পরবর্তিতে মেডিকেল সুপারের কার্যালয়ের রুমে এক বৈঠকে মিলিত হন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷  

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top