News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যের একজনও ক্রিকেটার নেই, বিধানসভায় টিমকে নিষিদ্ধ করার দাবি উঠল!
Image

রাজ্যের একজনও ক্রিকেটার নেই, বিধানসভায় টিমকে নিষিদ্ধ করার দাবি উঠল!

চেন্নাই, ১২ এপ্রিল(হি.স.) : কলকাতা নাইট রাইডার্স টিমে দীর্ঘদিন ধরে রাজ্যের ক্রিকেটার নেই। দীর্ঘদিন ধরে বাঙালি ক্রিকেটার-হীন কেকেআর টিম। এ নিয়ে একটা সময় রাজ্যের ক্রীড়াপ্রেমীদের ক্ষোভের শেষ ছিল না। অথচ এ রাজ্যে ক্রিকেট প্রতিভার অভাব নেই। প্রথম আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা দল থেকে বাদ পড়ায় হয়েছিল প্রচুর হইচই। কিন্তু এখন এসব নিয়ে সমর্থকদের আর কোন প্রশ্ন নেই, প্রতিবাদ নেই। সবই আজ স্থিমিত।

বাংলার ক্রিকেটারদের প্রতি কিং খানেরও কোন উদারতা নেই। তার উদাসীনতা দেখে এ রাজ্যের মানুষ বা রাজনীতিবিদরা এখন সরব হন না।

বাংলা হাল ছেড়ে দিলেও আওয়াজ উঠেছে তামিলনাড়ুতে। রাজ্যের একজন ক্রিকেটারও চেন্নাই সুপার কিংসে না থাকায় সিএসকে দলটিকেই নিষিদ্ধ করার দাবি উঠেছে বিধানসভায়।

আজ, চিপকে রয়েছে সিএসকের ম্যাচ। প্রতিদ্বন্দ্বী রাজস্থান রয়েলস। তার আগে তামিলনাড়ু বিধানসভায় ক্রীড়া খাতে অর্থ বরাদ্দ নিয়ে বিতর্কের সময় পিএমকে বিধায়ক ভেঙ্কটেশ্বরণ সরব হন আইপিএল নিয়ে। তাঁর কথায়, “সিএসকে নিজেদের তামিলনাড়ুর টিম বলে প্রচার করে। অথচ দলে একজনও তামিল ক্রিকেটার নেই। এ রাজ্যের ক্রিকেটারদের পারফরম্যান্স অসম্ভব ভালো। তা সত্ত্বেও একজন ক্রিকেটারকেও

সিএসকেতে জায়গা পায় না। অন্যান্য রাজ্যের ক্রিকেটাররাই বেশি প্রাধান্য পাচ্ছে। তামিলনাড়ু সরকারের উচিত চেন্নাই সুপার কিংস টিমকে নিষিদ্ধ করে দেওয়া।” আর এ নিয়ে তামিলনাড়ু বিধানসভায় ব্যপক হইচই হয়েছে।

যদিও তামিলনাড়ু সরকার এমন দাবিকে খুব একটা গ্রাহ্য করছে না। তবে চেন্নাইয়ে সিএসকের সমর্থকদের অভাব নেই। আজ ম্যাচ চলাকালীন ঝামেলার আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top