News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব চানমারিতে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে দুষৃকতিদের হামলা
Image

পূর্ব চানমারিতে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে দুষৃকতিদের হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজধানীর পূর্ব চানমারি এলাকার বাসিন্দা চাকরি-হারা শিক্ষক সঞ্জিত লোধের বাড়িতে হামলা৷ মঙ্গলবার রাতের বেলা শাসক দলের দুর্বৃত্তরা তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ অসহায় শিক্ষক এদিন বাড়ির সামনেই রাস্তার পাশে বসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তার বাড়িতে লাগাতার আক্রমণ সংগঠিত হয়ে চলেছে৷ কারো কোন ক্ষতি না করলেও একটাই অপরাধ তাঁর পরিবার সিপিআইএম সমর্থক! তাই এভাবে লাগাতার সন্ত্রাসে ব্যতিব্যস্ত গোটা পরিবার৷ চাকরি চলে যাওয়ার পর অন্যের ভাড়া অটো চালিয়ে জটিল রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা এবং পরিবারের শিশু কন্যাদের পড়াশোনার চালিয়ে যাচ্ছেন চাকরি হারা এই শিক্ষক৷ বাড়ির সামনে রয়েছে হাড় কাঁপা বৃদ্ধ পিতার চায়ের দোকান৷ ভোটের ফলাফলের পর থেকে লাগাতার সন্ত্রাস সংঘটিত হলেও কিন্তু মঙ্গলবার তার বৃদ্ধ বাবার দোকানে এবং বাড়ির বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা৷ পুলিশকে জানিয়েও সুষ্ঠু বিচার পাচ্ছে না গোটা পরিবার৷ শেষ পর্যন্ত বুধবার সকালে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাস্তায় বসেছেন চাকুরির হারা শিক্ষক সঞ্জিতের পরিবার৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top