News Flash

Image

শিশু পাচার, নরেন্দ্রপুর থেকে গ্রেফতার তিন

নরেন্দ্রপুর, ১১ এপ্রিল (হি. স.) : শিশু পাচার চক্রের হদিস মিলল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে৷ দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করা হল মঙ্গলবার৷ ধৃতদের মঙ্গলবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় নরেন্দ্রপুর থানার তরফে৷ এক দম্পতি ২ লক্ষ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ৷ অভিযুক্ত স্বামী ও স্ত্রী ছাড়াও এই ঘটনায় গ্রেফতার হয়েছে শিশু পাচার চক্রের সাথে জড়িত এক মহিলা৷ ধৃত দম্পতি রাকেশ শর্মা ও নমিতা ব্যাপারী এছাড়া এই ঘটনায় যুক্ত পাচারকারী আসমা বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ৷

রাকেশ ও নমিতা নরেন্দ্রপুর থানা এলাকার কন্দর্পপুরে থাকতেন৷ ধৃত আসমা বিবি সোনারপুরের মকরামপুরের বাসিন্দা৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে গর্ভবতী থাকা অবস্থাতেই সন্তান বিক্রির বিষয়টি ফাইনাল হয়৷ ধৃত রাকেশ শর্মা কামালগাজি বাইপাসে একটি দোকানে কাজ করত৷ হঠাৎ আসমা বিবি এসে এই দোকানে রাকেশের উপর চড়াও হয় প্রাপ্য টাকা না পাওয়ায়৷ তখনই বিষয়টি জানাজানি হয়৷ দোকানের কর্ণধার রাজেশ মন্ডল এই ঘটনার বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানায় ও লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেই এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিল্ড্রেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৄতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতে এদিন বারুইপুর মহকুমা আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top