News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রীনিবাদ পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস
Image

ছাত্রীনিবাদ পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷  রাজ্যের সবকটি ছাত্রাবাস ও ছাত্রী আবাস সঠিকভাবে পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ কোথাও কোন ধরনের অবহেলা কিংবা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি৷ আবাসে বসবাস করে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের স্বার্থে সকলকে কাজ করতে হবে৷ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী রাজ্যের বিভিন্ন স্থানে হোস্টেল পরিদর্শন শুরু করেছেন৷ সোমবার রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ণ এস সি গালস হোস্টেল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে হোস্টেল পরিদর্শন করেন৷ কথা বলেন হোস্টেলে ছাত্রীদের সাথে৷হোস্টেলে রান্নার ঘর সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী৷ পরিদর্শনে হোস্টেলের বিভিন্ন সমস্যার মধ্যে নজর বন্দী হয় মন্ত্রীর৷ পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হোস্টেল গুলি পরিদর্শন করার মূল উদ্দেশ্য হলো যাতে পরিকাঠামগত কিংবা শিক্ষাগত ত্রুটি থাকলে দ্রুত সমাধান করা  এবং আভ্যন্তরীণভাবে ছাত্রছাত্রীরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে৷ কারণ বহু পরিবার রয়েছে যারা আর্থিকভাবে দুর্বল৷ তাদের ছেলেমেয়েদের এই হোস্টেল গুলিতে পড়াশুনা করার জন্য পাঠানো হয়৷ কিন্তু হোস্টেল গুলিতে এসে যাতে তারা সরকারি সুযোগ-সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটাই দপ্তরের মূল লক্ষ্য৷

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top