News Flash

  • Home
  • দেশ
  • চাকরি বিক্রি করে বাজার থেকে ৪০ কোটি টাকা তুলেছিল অয়ন, দাবি ইডির
Image

চাকরি বিক্রি করে বাজার থেকে ৪০ কোটি টাকা তুলেছিল অয়ন, দাবি ইডির

কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হওয়া অয়ন শীল বাজার থেকে ৪০ কোটি টাকা তুলেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র এমনই দাবি করেছে বলে জানা গিয়েছে ৷ ইডি সূত্র থেকে জানা গিয়েছে, গ্রেফতারির পর থেকেই অয়ন শীলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক ও রহস্যজনক খবর উঠে আসে তদন্তকারীদের কাছে ।

ইডি সূত্রে খবর, আগে জানা গিয়েছিল যে অয়ন শীল বেআইনিভাবে চাকরি দিয়ে ১২ কোটি টাকা পেয়েছিলেন ৷ কিন্তু ইডি আধিকারিকরা অয়ন শীলকে জেরা করে জানতে পেরেছেন যে শুধু ১২ কোটি নয় । বরং রাজ্যের একাধিক পৌরসভায় চাকরি বিক্রি করে অয়ন শীল বাজার থেকে মোট ৪০ কোটি টাকা তুলেছিল। এই বিস্ফোরক তথ্য ইডির হাতে আসার পরেই গোয়েন্দারা হতবাক।
তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা দাবি করছেন, জেরায় অয়ন শীল তদন্তকারীদের জানিয়েছেন তিনি বাজার থেকে ৪০ কোটি টাকা তুললেও পুরো টাকা আত্মসাৎ করতে পারেননি । তাঁর পকেটে কমিশন হিসেবে এসেছিল মাত্র ২০-২৫ শতাংশ টাকা ৷ এখানে ইডির তদন্তকারীদের প্রশ্ন, তাহলে বাকি টাকা কোথায় গেল ? সূত্রের খবর, জেরায় অয়ন শীল জানিয়েছে, বাকি টাকা রাজ্যের বিভিন্ন পৌরসভার প্রভাবশালী আধিকারিক থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিদের পকেটে ঢুকেছে। তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে যে অয়ন ইতিমধ্যেই কয়েকজনের নাম বলেছেন ৷ সেই তালিকাও তৈরি করা হয়েছে ইডির তরফে ৷ সেই প্রভাবশালীদের ডেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে ইডি ৷

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top