News Flash

  • Home
  • দেশ
  • “পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে বিজেপি-র জয়“, দাবি সুকান্তর
Image

“পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে বিজেপি-র জয়“, দাবি সুকান্তর

কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে বিজেপি-র জয় বলে দাবি করলেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করলেন তিনি। সুকান্তবাবু লিখেছেন, জনগণের বিশাল প্রতিবাদের পরে পার্কিং ফি ১০ গুণ বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। এটা সেই জনগণের জয় যারা এই ধরনের ক্ষতিকারক পদক্ষেপকে প্রতিহত করেছে। ছাপ্পা মেয়রের পরীক্ষাগুলি একটি বড় আঘাতের মুখে পড়ল। তিনি সিদ্ধান্তটি প্রত্যাহার করতে বাধ্য হলেন। অন্যথায় কলকাতায় পার্কিংয়ের হার সত্যিই বেড়ে যেত। এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য বিজেপি-র প্রতিবাদ প্রশাসনকে পিছু হটতে বাধ্য করেছে। প্রতিবাদ প্রয়োজন, প্রতিহত করা দরকার।“
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকেই সায় দিয়ে শুক্রবার রাতে পার্কিং ফি প্রত্যাহার করে কলকাতা পুরসভা। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে পার্কিং ফি বলবৎ করা হয়েছিল। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্তই প্রত্যাহার করে নেওয়া হয়। এখন থেকে ফের পুরনো হারে পার্কিং ফি নেওয়া হবে। বিষয়টি নিয়ে পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ঠাণ্ডা লড়াই প্রকাশ্যে এসেছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top