News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বহিঃরাজ্যের চালক
Image

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বহিঃরাজ্যের চালক

আগরতলা, ৮ এপ্রিল (হি.স.) : দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বহিঃরাজ্যের এক চালক। ওই দুর্ঘটনা শনিবার দুপুরে আঠারোমুড়া এলাকায় ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। পুলিশ আহত গাড়ির চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে কর্ত্যবরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগরতলা থেকে খালি গাড়ি গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে ওই খালি গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। সাথে সাথে ঘটনার খবর দেওয়া হলে ছুটে আসে পুলিশ। এদিকে, অপর গাড়ির চালক অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ আহত গাড়ির চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কা জনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।
পুলিশ জানিয়েছে, আহত গাড়ির চালক উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তাঁর নাম স্বদবান কুমার সিং(৪২)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top