News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা প্রেস ক্লাবে চুরির ঘটনায় সামগ্রীসহ আটক চোর
Image

আগরতলা প্রেস ক্লাবে চুরির ঘটনায় সামগ্রীসহ আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ শুক্রবার রাতে শহরে টহল দেওয়ার সময় আগরতলা প্রেস ক্লাবে ভেতর এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের৷ সেই যুবককে আটক করে প্রেস ক্লাবের সদস্যদের খবর দেওয়া হয়৷ আটক চোরের নাম বাপন সরকার৷ বুধবার রাতে আগরতলা প্রেস ক্লাবে কোন এক সময় হানা দেয় চোর৷ নিয়ে যায় নগদ অর্থ সহ কিছু সামগ্রী৷ তারপর পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করার পর নড়েচড়ে বসে পুলিশ৷ সদর মহাকুমার পুলিশ যথারীতি রাতের বেলা টহলদারিতে পা বাড়াতে শুরু করে৷ শুক্রবার রাতে শহরে টহল দেওয়ার সময় আগরতলা প্রেস ক্লাবে ভেতর এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের৷ কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করা যায় সে প্রেস ক্লাবের ভেতর থেকে একটি ক্যাশ বাক্স এবং অন্যান্য সামগ্রী নিয়ে বের হচ্ছে৷ সাথে সাথে সেই যুবককে আটক করে প্রেস ক্লাবের সদস্যদের খবর দেওয়া হয়৷ এদিকে খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী৷ তারপর তাকে উত্তম মাধ্যম দিয়ে জানতে পারে তার বাড়ি জিরানিয়া কলাবাগান এলাকায়৷ বর্তমানে সে নলছড় এলাকায় থাকে৷ নাম বাপন সরকার৷ পুলিশ তার বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top