News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব নিয়ে বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি
Image

পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব নিয়ে বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

ইসলামাবাদ, ৮ এপ্রিল (হি.স.) : পাকিস্তানে মুখ পুড়ল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের । পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব নিয়ে বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি আরিফ আলভি । পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা নিয়ে বিল পাশ করেছিল সে দেশের পার্লামেন্ট। এর পর সেই বিল পাঠানো হয়েছিল প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে। কিন্তু শনিবার তিনি সেই বিল আবার পার্লামেন্টে ফেরত পাঠিয়ে দিলেন ।

উল্লেখ্য, গত ৩০ মার্চ পাকিস্তানের পার্লামেন্ট প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করতে বিলটি পাস করেছিল। বিলের লক্ষ্য পাকিস্তানের প্রধান বিচারপতিকে স্বতন্ত্রভাবে স্বতঃপ্রণোদিত বিজ্ঞপ্তি জারির ক্ষমতা ছেঁটে ফেলা। প্রথমে ২৮ মার্চ মন্ত্রিসভা দ্বারা বিলটি অনুমোদন করা হয়। এরপর পাকিস্তানের আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটির প্রস্তাবিত কিছু সংশোধনীর পর জাতীয় পরিষদে এটি পাস হয়। পাশাপাশি সাংবিধানিক বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠনের কথা বলা হয়েছে বিলে। কিন্তু শনিবার সেই বিল ফেরত পাঠিয়ে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বিলটি ফেরত পাঠানোর সঙ্গে কারণ হিসাবে প্রেসিডেন্ট বিশদ জবাবে বলেছেন, সংবিধান অনুসারে এই বিলটি ফিরিয়ে দেওয়া উপযুক্ত এবং সঠিক বলে মনে করেছেন তিনি।

প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারি ঘটনার সূত্রপাত হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আটা বান্ডিয়াল পাক পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচন নিয়ে স্বতঃপ্রণোদিত বিজ্ঞপ্তি জারি করার পর। সেদিনের পর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top