News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃস্কুল ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে প্রনবানন্দ বিদ্যামন্দির
Image

আন্তঃস্কুল ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে প্রনবানন্দ বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রাখলো প্রনবানন্দ বিদ্যামন্দির। শনিবার প্রনবানন্দ স্কুল ৯ উইকেটে পরাজিত করে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম বর্ষ অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেট আসরে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রণভানন্দ স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে নির্ধারিত ওভারে মাত্র ৮৮ রান করে ৫ উইকেট হারিয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির। দল সর্বোচ্চ ৪৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে স্নিগ্ধা রায় ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং পূর্বা চৌধুরি ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। প্রণভানন্দ স্কুলের পক্ষে অভিজ্ঞা বর্ধন (‌২/‌১১) এবং অশ্মিতা রায় (‌২/‌১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় প্রণভানন্দ স্কুল। অন্বেষা চক্রবর্তী এবং অভিজ্ঞা বর্ধন দুরন্ত খেলে দলকে জয় এনে দেয়। টানা ২ ম্যাচে জয় পেয়ে বিদ্যাসাগর স্কুলের সঙ্গে গ্রুপের শীর্ষে রয়েছে প্রণভানন্দ স্কুল। ‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top