News Flash

  • Home
  • দেশ
  • মিলছে না পরিষেবা, পলাশবাড়িতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ
Image

মিলছে না পরিষেবা, পলাশবাড়িতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ

পলাশবাড়ি, ৮ এপ্রিল (হি. স.) : বারবার নথি দিয়েও পরিষেবা না মেলায় পলাশবাড়িতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ দেখাল স্থানিয়রা। একাধিকবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে নথিপত্র জমা দিয়েছেন। কিন্তু কারও লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়নি। কেউ কেউ আবার জাতিগত শংসাপত্র পাননি। তাই শনিবার দুয়ারে সরকার শিবিরে এসে বিক্ষোভ দেখালেন সাধারণ বাসিন্দাদের একাংশ। আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব সিরুবাড়ি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত শিবিরে এদিন বিক্ষোভ দেখান হয়।

এদিনই এই ব্লকের বাবুরহাটে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দুয়ারে সরকার শিবিরে এমন বিক্ষোভ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুনীতি রায় নামে এক গৃহবধূর অভিযোগ, এর আগে তিনবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কাগজপত্র জমা দিয়েও চালু হয়নি। আর এজন্য প্রত্যেকবার কাগজপত্রের জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে বলে অর্চনা দাস, পূর্ণিমা রায়, অভিজিৎ বর্মনরা জানিয়েছেন। তাই এবার যাতে কাগজপত্র জমা দিয়ে পরিষেবা মেলে সেজন্যই বিক্ষোভ দেখান তাঁরা। তবে শিবিরে উপস্থিত ব্লক প্রশাসনের প্রতিনিধিরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সরোদিনী বর্মন ও উপপ্রধান সৌরভ পাল। উপপ্রধান জানান, নথিপত্র সব ঠিক থাকলে কারও পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে না। হয়তো নথির ত্রুটির কারণে কারও কারও ক্ষেত্রে এরকমটা হয়েছে। বাসিন্দাদের সঠিকভাবে সব নথিপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top