News Flash

  • Home
  • খেলা
  • আজ ওয়াংখেড়েতেই জয়ে ফিরবে মুম্বই : সূর্য
Image

আজ ওয়াংখেড়েতেই জয়ে ফিরবে মুম্বই : সূর্য

মুম্বই, ৮ এপ্রিল(হি.স.) : আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল-এ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে ধোনিদের বিপক্ষে। সেই ম্যাচের আগে মুম্বই দলটি নিয়ে আবেগঘন হয়ে পড়লেন দলের অন্যতম সদস্য সূর্য কুমার যাদব। তিনি বলেন, শনিবারের ম্যাচ আইপিএল-এর অন্যতম একটা বড় ম্যাচ। এই ম্যাচ যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে মুম্বইবাসীর অনেক আবেগ এবং ভালোবাসা জড়িয়ে আছে।

সূর্য কুমারের মতে, ওয়াংখেড়েতে শনিবার ম্যাচ দেখতে বিশাল সংখ্যক সমর্থক জড়ো হবেন। এবং তাঁদের সেই গগণভেদী চিৎকার মুম্বই দলকে ভালো খেলতে বাড়তি অক্সিজেন যোগাবে। কাজেই শনিবার তাঁর প্রিয় ওয়াংখেড়ে তাঁদের দলকে হতাশ করবে না বলেই ধারণা সূর্য কুমার যাদবের। ২০১৮ সালে আমি আবার মুম্বই দলে যোগদান করি। মুম্বই দলটির পরিবেশ এমন যেন মনে হয় আমরা সকলেই একটি বাড়িতে পরিবারের সঙ্গে আছি। আমার মনে হয় একই অনুভূতি দলের সকলেরই হওয়া উচিত। সূর্যের মতে, অবশ্যই অনেক স্টেডিয়ামে খেললেও ওয়াংখেড়েতে খেলে যে আনন্দ পাওয়া যায় তা বিশ্বের অন্য কোনও স্টেডিয়ামে খেলে পাওয়া যায় বলে আমি মনে করি না।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top