News Flash

  • Home
  • খেলা
  • গন্ডাছড়া, এল.টি.ভি ও অমরপুর জয় দিয়ে সূচনা রাজ্য ক্রিকেটে
Image

গন্ডাছড়া, এল.টি.ভি ও অমরপুর জয় দিয়ে সূচনা রাজ্য ক্রিকেটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। জয় দিয়ে দারুন সূচনা করেছে গন্ডাছড়া, লংতরাইভ্যালি এবং অমরপুর। গন্ডাছড়া হারিয়েছে কাঞ্চনপুরকে ১৬৪ রানের বিশাল ব্যবধানে। কৈলাশহরের আর.কে আই স্কুল গ্রাউন্ডে ম্যাচ। টস জিতে গন্ডাছড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ বর্ধনের অপরাজিত ৬৫ রান এবং যশোয়া রিয়াংয়ের ৬৩ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর ২৬ ওভার খেলে ৯৫ রানেই ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের রাজেশ দেববর্মা ১১ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পায়। কৈলাশহরের আর কে এম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লংতরাইভ্যালি চার রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। টস জিতে লংতরাইভ্যালি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুরজ গুরুং ৮৬ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত থেকে ১১৪ রান সংগ্রহ করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া অর্ঘ্যদীপ চৌধুরীর ৬৭ রানও উল্লেখ করার মতো। জবাবে কমলপুর সমান্তরালে খেলে আট উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করলে সীমিত ৪৫ ওভার শেষ হয়ে যায়। অভ্রজিত দাস ১০৯ রান পেলেও অন্যদের কেউ আরও একটু সফল হলেই ম্যাচের ফলাফল অন্যরকম হতো।  মেলাঘরে শহিদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত সি- গ্রুপের খেলায় অমরপুর ৭৫ রানের ব্যবধানে আমবাসাকে পরাজিত করেছে। টস জিতে অমরপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৪৭ রানে ইনিংস শেষ করলে জবাবে আমবাসার ইনিংস গুটিয়ে যায় ৭২ রানে। বিজয়ী দলের সৈকত ভৌমিক অর্ধশতক পেলেও সতীর্থ সুব্রত চক্রবর্তী পাঁচ রানে চারটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top