News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ম্যাচে জেসিসি-র কাছে ফ্রেন্ডসের পরাজয়
Image

টি-২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ম্যাচে জেসিসি-র কাছে ফ্রেন্ডসের পরাজয়

জে সি সি-‌১৩৬

ইউ: ফ্রেন্ডস-‌১৩১/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।হোঁচট খেলো ইউনাটেড ফ্রেন্ডস। লড়াই করে হারলো  জেসি সি-‌র বিরুদ্ধে। বিফলে গেলো অর্জুন দেবনাথের লড়াকু ইনিংস। শনিবার বিকেলে নরিসংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। ম্যাচে জে সি সি জয়লাভ করে ৫ রানে। দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডসের বোলারদের সাড়াশি আক্রমণের মুখে ১৩৬ রান করতে সক্ষম হয় জে সি সি। মিডল অর্ডারে রিমন সাহা এবং অভয় দ্বিভেদী প্রতিরোধ গড়ে তুলে দলকে শতরানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। অভয় ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, রিমন ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, নিরুপম সেন ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং বিপীন কুমার শর্মা ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে দীপক ক্ষত্রী (‌২/‌১৭) এবং পারভেজ সুলতান (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি-‌র বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকে নড়বড়ে হয়ে যায় ইউনাটেড ফ্রেন্ডসের ইনিংস। ‌‌শেষ দিকে অর্জুন দেবনাথ দুরন্ত লড়াই করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। ইউনাটেড ফ্রেন্ডস শেষ পর্যন্ত ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অর্জুন দেবনাথ ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ (‌অপ:‌), সেন্টু সরকার ১২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং স্বরূপ পাল ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। জে সি সি-‌র পক্ষে বিপীন কুমার শর্মা(‌৪/‌১৮) সফল বোলার।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top