News Flash

Image

আদিবাসী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

পুরুলিয়া, ৭ এপ্রিল (হি. স.) : শুক্রবার সকালে ছাত্রাবাস থেকে উদ্ধার হল এক আদিবাসী ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার সাতুড়ি এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মধুমিতা সোরেন। পুরুলিয়ার সাতুড়ি থানার অন্তর্গত মুরাডি গার্লস হাই স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত সে। থাকত ছাত্রাবাসে। সূত্রের খবর, একাদশ শ্রেণী পরীক্ষার পর ছুটিতে বাড়িতে ছিল মধুমিতা। বৃহস্পতিবার ছুটি কাটিয়ে সে ফেরে। বাবা মাঝিরাম সোরেন মধুমিতাকে ছাত্রাবাসে রেখে যান। এদিন অন্যান্য ছাত্রী না থাকায় রাতে হস্টেলে একাই ছিল মধুমিতা।

শুক্রবার সকালে ডাকাডাকি করে মধুমিতার সাড়া না মেলায় চিন্তায় পড়ে ছাত্রাবাস কর্তৃপক্ষ। এরপরই একটি জানলা থেকে দেখা যায়, গলায় ফাঁস দিয়ে ঝুলছে ছাত্রী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ দরজা ভেঙে মধুমিতার উদ্ধার করে। তড়িঘড়ি মধুমিতাকে মুরাডি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মধুমিতাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, অনুমান এটি একটি আত্মহত্যা ঘটনা। তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টা খানিকটা স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে পুলিশের তরফে কথা বলা হবে মৃতার পরিবার ও পরিজনদের সঙ্গে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top