News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে ঃ মন্ত্রী সুধাংশু দাস
Image

ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে ঃ মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে৷ বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজ পরিদর্শনে গিয়ে একথা জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷প্রাণী সম্পদ, মৎস্য সহ অন্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বিভিন্ন অফিস পরিদর্শনও করছেন মন্ত্রী সুধাংশু দাস৷ বৃহস্পতিবার পরিদর্শন করেন ভেটেরিনারি কলেজ৷ পরিদর্শনের সময় উনার সঙ্গে ছিলেন সচিব, অধিকর্তা সহ অন্যরা৷ কলেজে মন্ত্রী কথা বলেন ফ্যাকাল্টি, পড়ুয়াদের সঙ্গেও৷ আলোচনায় উঠে আসে কলেজের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা৷ এনিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডিজিট্যাল ক্লাসরুম চালুর দাবি উঠেছে৷ আগামী দিনে তা চালুর আস্বাস দেন মন্ত্রী৷ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করা হবে৷ রাজ্যের কৃষকদের কাছে উপযুক্ত ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্যে , রোগ মুক্ত প্রানির সংখ্যা বাড়ানো যাতে যায় সেজন্য কাজ করা হবে৷পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান, এই কলেজে ভাল ব্যবস্থাপনা আছে৷ আগামী দিনে অনেক কিছু হবে৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top