News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর মৃত্যুতে দুদিনের রাজ্যব্যাপী শোক ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার
Image

শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর মৃত্যুতে দুদিনের রাজ্যব্যাপী শোক ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার

রাঁচি, ৬ এপ্রিল (হি. স.) : ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর মৃত্যুতে দুই দিনের রাজ্যব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরাকার। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যব্যাপী শোক পালন করা হবে।

এই সময় যেসব ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেসব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এই সময়ে রাজ্যের কোনও অনুষ্ঠান হবে না। এর সাথে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬ এপ্রিল রাজ্যের সমস্ত অফিস বন্ধ থাকবে। যুগ্মসচিব অখিলেশ কুমার সিনহার স্বাক্ষরে মন্ত্রিপরিষদ সচিবালয় ও মনিটরিং বিভাগ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মারা যান ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতো। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রথম সারির নেতা জগন্নাথের ২০২০ সালের নভেম্বরে ফুসফুস প্রতিস্থাপন হয়েছিল। তার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত মাসে করোনাভাইরাস সংক্রমণের পরে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে চেন্নাইয়ে আনা হয়েছিল বলে ওই হাসপাতালের চিকিৎসক অপার জিন্দল জানিয়েছেন।

গিরিডি জেলার ডুমরি বিধানসভা কেন্দ্রে ২০০৫ সাল থেকে টানা ৪ বার ভোটে জিতেছিলেন জগন্নাথ। কিন্ত শারীরিক কারণেই বিগত প্রায় আড়াই বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না তিনি। তাঁর কো-মর্বিডিটি ছিল বলেও পরিবারের সূত্রে জানা গিয়েছে।

জগন্নাথের মৃত্যুতে অকাল প্রয়াণে ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, স্বাস্থ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার রবীন্দ্র নাথ মাহতো, বিজেপি নেতা বাবুলাল মারান্ডি, রঘুবর দাস সহ বিভিন্ন রাজনীতিবিদ জগন্নাথ মাহতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top