News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয়, শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Image

পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয়, শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৬ এপ্রিল(হি.স.) : সুপ্রিম কোর্টে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। বৃহস্পতিবার মামলা শোনার আগেই খারিজ করেন দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা নিয়ে আর কোনও বাধা রইল না।পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন চেয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলায় হস্তক্ষেপ করতে রাজি নয় শীর্ষ আদালত।

প্রথমে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অণগ্রসর শ্রেণির গণনা হয়নি। পালটা কমিশনের বক্তব্য ছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন। পালটা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। সেখানেও তাঁর আবেদন খারিজ হল।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top