News Flash

  • Home
  • খেলা
  • ১৫টি কোচিং সেন্টারকে ক্রিকেট সামগ্রী প্রদান
Image

১৫টি কোচিং সেন্টারকে ক্রিকেট সামগ্রী প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল।। লক্ষ্য একটাই। ক্রিকেটের ব্যাপকতা বৃদ্ধির পাশাপাশি উদীয়মান, খুদে ক্রিকেটাররা যেন সাফল্যের লক্ষ্যে আরও এগিয়ে আসতে পারে। এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে। কদিন আগে মহিলা স্কুল ক্রিকেটের ছয়টি দলকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ক্রিকেট সামগ্রী তুলে দেওয়ার পর আজ, বৃহস্পতিবার টিসিএ-র অধীনে থাকা সদরের ১৫টি ক্রিকেট কোচিং সেন্টারকেও ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুটোয় এমবিবি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের পনেরোটি কোচিং সেন্টারের কর্মকর্তা ও ক্রিকেটারদের হাতে টিসিএ-র পক্ষ থেকে ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হয়েছে‌। এক্ষেত্রেও প্রতিটি কোচিং সেন্টারকে প্রায় এক লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা মূল্যের ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ, জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে সহ অন্যরাও উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, পরবর্তী সময়ে টিসিএ-র পক্ষ থেকে প্রতিটি মহকুমা স্তরেও ক্রিকেট সামগ্রী এবং নতুন ম্যাটিং উইকেট বিতরণের পরিকল্পনা রয়েছে বলে খবর।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top