News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল গার্লস ক্রিকেটে টানা জয় বিদ্যাসাগর বিদ্যালয়ের
Image

অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল গার্লস ক্রিকেটে টানা জয় বিদ্যাসাগর বিদ্যালয়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল।।

জয়ের ধারা অব্যাহত রাখলো বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার ভি জে ডি মেথডে বিদ্যাসাগর স্কুল ৯ উইকেটে পরাজিত করে বড়দোয়ালি স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূরধ্ব-‌১৭ আন্ত:‌‌ স্কুল বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বড়দোয়ালি স্কুলের গড়া ১১৩ রানের জবাবে ৩ ওভারে ৩৩ রান করার পর বষ্টি নামে। পরে আর খেলা হয়নি। ভি জে ডি ম্যাথডে ৫ ওভারে জয়ের জন্য বিদ্যাসাগর স্কুলের দরকার ছিলো ৩১ রান। যা ৩ ওভারেই করে নেয় বিদ্যাসাগর। পর পর দুই ম্যাচে জয়লাভ করে লিগ টেবিলের শীর্ষে রইলো সুজন সরকারের মেয়েরা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল নির্ধারিত ০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করে। দলকে কার্যত একাই টেনে নিয়ে যায় শান্তিকা নম:‌ দাস। শায়ন্তিকা ৬৮ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে সকলের নজর কেড়ে নেয়। এছাড়া দলের পক্ষে অঙ্কিতা মজুমদার ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৯ রান। বিদ্যাসাগর স্কুলের পক্ষে লক্ষ্মী দেবনাথ (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান করার পর বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর হয়নি। ওই সময় বিদ্যাসাগর স্কুলের পক্ষে স্নেহা দেবনাথ ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে এবং লক্ষ্মী দেবনাথ ৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যায়। ‌

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top