News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে দেশে প্রথম স্থান ত্রিপুরার
Image

বিদ্যুতের উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে দেশে প্রথম স্থান ত্রিপুরার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী রাজ্য বিদ্যুৎ নিগম এবং দপ্তর পেয়েছে ৮৩ নম্বর৷ এই ক্ষেত্রে আরোও ১৭ যোগ করতে হবে৷ সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে কর্মচারীদের৷ প্রজ্ঞাভবনে আয়োজিত পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷নীতী আয়োগের রিপোর্ট  অনুযায়ী অন্ধ্রপ্রদেশ পেয়েছে ১০০ নম্বর৷ উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে প্রথম ত্রিপুরা৷ আত্ম তুষ্টির কোন জায়গা নেই৷ বৃহস্পতিবার  বিদ্যুৎ দপ্তর ও বিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রজ্ঞাভবনে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে আধিকারিকেরা এই পর্যালোচনা বৈঠকে অংশ নেন৷ উপর থেকে নীচ পর্যন্ত সকলকে একত্রিত হয়ে এই সফলতা আনতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷ এপ্রিল  থেকে জুন মাস পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার তার ষ্টেশন ছাড়তে পারবে না৷ কারন এই সময়ে ঝড়ে বৃষ্টির প্রকোপ বেশী থাকে৷ তাই পরিষেবা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top