News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই হত রেল কৰ্মচারী, অপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিনজনের
Image

অসমে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই হত রেল কৰ্মচারী, অপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিনজনের

গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : গোয়ালপাড়ায় আজ বুধবার একদিন পৃথক দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ভোররাত দুধনৈয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক রেল কৰ্মচারীর। নিহতকে দীপঙ্কর গোয়ালা বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া এদিন ভোরে জেলায় একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের আনারুল ইসলাম (৩৯), নূর ইসলাম (৬০) এবং গুয়াহাটির ভাস্করনগরের ভিকি বৈশ্য (১৯) বলে শনাক্ত করেছে পুলিশ। এছাড়া ওই দুর্ঘটনায় আহতদের খালেমা খাতুন (৪৫) এবং মুক্তার হুসেন (১২) বলে পরিচয় পাওয়া গেছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, দুধনৈ রেলস্টশনের কৰ্মচারী দীপঙ্কর গোয়ালা গতরাতে রেলওয়ে ট্র্যাকে কাজ করছিলেন। কিন্তু আজ ভোররাতে একটি ট্রেন ওই পথে তাঁকে পিষে নিয়ে যায়। ফলে দীপঙ্কর গোয়ালার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর যায় দুধনৈ থানায়। দুধনৈ থানা থেকে খবর দেওয়া হয় রেল পুলিশকে। কিছুক্ষণের মধ্যে দুধনৈ থানা এবং রেল পুলিশের দল গিয়ে দীপঙ্করের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহের ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠায় দুধনৈ পুলিশ।

এদিকে গোয়ালপাড়া জেলার দুধনৈ থানার অন্তর্গত ১৭ নম্বর জাতীয় সড়কে আজ ভোরে অপর এক দুর্ঘটনা ঘটেছে। চার চাকার একটি গাড়ি একটি ট্রাকের পিছনে গিয়ে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক সহ তিনজন মৃত্যুবরণ করেন এবং এক কিশোরী সমেত দুজন আহত হয়েছেন।

নিহতদের এক আত্মীয় বলেন, তাঁর কাকা ও ভাই দুর্ঘটনায় মারা গেছেন। তাঁরা গুয়াহাটি থেকে গতকাল রাত প্রায় ১১:৩০টায় ধুবড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু দুধনৈ থানার অন্তর্গত ১৭ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। মোট পাঁচজন গাড়িতে ছিলেন। যাঁদের মধ্যে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অন্য দুজনকে প্রথমে দুধনৈ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাঁদের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, বলেছেন আত্মীয়টি।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top