News Flash

Image

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫এপ্রিল৷৷  ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ ১৯৮০ সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল৷ বৃহস্পতিবার ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস৷ বুধবার বিজেপি-র নির্বাচনী  কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি-র সহ সভাপতি তাপস ভট্টাচার্যী৷৪৩ বছর বয়সী এই ভারতীয় জনতা পার্টি আজ বিশ্বের সর্ববৃহৎ দল৷ বুধবার বিজেপি-র নির্বাচনী  কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি-র সহ সভাপতি তাপস ভট্টাচার্যী৷ ভারতীয় জনতা পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়৷ মানুষ নির্মাণের কারিগর৷ তাই আসন্ন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সামাজিক ন্যায় সপ্তাহ নামে সোশ্যাল জাস্টিস উইক কার্যক্রম গ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সারা দেশের মতো ত্রিপুরা রাজ্য এই কার্যক্রম পালন করা হবে৷ গরিবদের বস্ত্র দান, রোগীদের ফলদান এবং স্বাস্থ্য শিবিরের মত নানান কর্মসূচি সংগঠিত করা হবে৷ এই সামাজিক কর্মসূচিতে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সকল কার্যকর্তা ও কর্মীরা এগিয়ে আসবে বলে জানান তিনি৷

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top